আমুদরিয়া নিউজ : এসআইআর নথির কথা বলে AERO পরিচয়ে ফোন আসে নাসির আলির কাছে। আধার ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে দেখা করতে বলা হলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকেই তাঁর মোবাইল বন্ধ হয়ে যায় এবং তিনি নিখোঁজ হন। চাতরা এলাকায় একটি খাল থেকে তাঁর মোটরবাইক ও জুতো উদ্ধার হলেও এখনও তাঁর সন্ধান মেলেনি। বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। দ্রুত উদ্ধারের দাবিতে পরিবার ও গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছেন।
‘আধার-ভোটার কার্ড জেরক্স নিয়ে এখনই দেখা করো ‘ SIR নথির নামে ফোন, নিখোঁজ যুবক
Leave a Comment