আমুদরিয়া নিউজ : মালদহে ৪০০ শয্যার হাসপাতাল হবে। সেখানে চাকরির জন্য আবেদনের কথা বলে কয়েক হাজার বেকার যুবক যুবতীকে প্রতারণার অভিযোগ উঠেছে। মালদার কালিয়াচক থানার সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ। গত বছর ২৫ জানুয়ারি থেকে ওই নার্সিংহোম বিজ্ঞাপন দেয়, প্রায় সাড়ে ৪ হাজার জনকে নিয়োগ করা হবে। সে জন্য আবেদনকারীদের ইন্টারভিউয়ে ডাকা হয়। তাঁদের থেকে ট্রেনিংয়ের জন্য ৫ থেকে ১৮ হাজার টাকা নেওয়া হয়। ড্রেসের জন্য ৫ হাজার, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আরও ৫ হাজার নেওয়া হয়. এভাবে কয়েক কোটি টাকা তোলা হেছে বলে অভিযোগ। প্রতারিতরা জেলাশাসকের কাছে অভিযোগ জমা করেছেন।