By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > আন্তর্জাতিক > গুগলের নতুন সিকিউরিটি ফিচার: চুরি হওয়া ফোন হবে সম্পূর্ণ অকেজো
আন্তর্জাতিকপ্রযুক্তি/টেকনোলজি

গুগলের নতুন সিকিউরিটি ফিচার: চুরি হওয়া ফোন হবে সম্পূর্ণ অকেজো

Amudarya Desk, Siliguri
Last updated: May 16, 2025 6:31 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : চুরি গিয়েছে মোবাইল ? চোর আর মোবাইল ব্যবহার করতে পারবে না। হ্যাঁ। গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৬-এ এমনই একটি নতুন সিকিউরিটি ফিচার নিয়ে আসতে চলেছে। এই ফিচার চুরি হওয়া ফোনকে সম্পূর্ণ অকেজো করে দেবে।

গুগল জানিয়েছে, এই আপডেটটি ২০২৫ সালের শেষের দিকে অ্যান্ড্রয়েড ১৬-এর সঙ্গে চালু করা হবে। এই ফিচারটির সংযুক্ত করার ফলে চুরি হওয়া ফোনকে পুনরায় ব্যবহার বা বিক্রি করা কঠিন হবে বলেই দাবি গুগলের। পুনরায় ব্যবহার করা না গেলে ফোন চুরির হার কমবে বলেই মনে করা হচ্ছে।

এই নতুন সিকিউরিটি ফিচারটি গুগলের অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশনে প্রকাশিত হয়েছে। এই আপডেটটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুরক্ষার মানোন্নয়নে একটি বড় পদক্ষেপ। এতে ডেটা সুরক্ষিত থাকবে। পাশাপাশি চোরদের জন্য পরবর্তীতে ফোন ব্যবহার করা একপ্রকার অসম্ভব হবে।

এই ফিচারটি গুগলের ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন (এফআরপি) সিস্টেমের উন্নত সংস্করণ, যা চোরদের পরবর্তীতে ফোন ব্যবহারে অকৃতকার্য করবে। বর্তমানে, এফআরপি ফিচারটি ফোন রিসেট করার পর পূর্ববর্তী গুগল অ্যাকাউন্টের তথ্য বা স্ক্রিন লক পাসওয়ার্ড চায়। তবে, চোরেরা সেটআপ উইজার্ড বাইপাস করে সেই স্ক্রিন লক খুলে ফেলে। এর ফলে ফোন পুনরায় ব্যবহার করতে করা যায়। আর তার ফলেই দুষ্কৃতীরা চুরি যাওয়া ফোন বিক্রি করতে সক্ষম হয়।

নতুন এফআরপি সিস্টেমটি এই সমস্যার সমাধান করবে। যদি ফোন রিসেট করার সময় সেটআপ উইজার্ড বাইপাস করার চেষ্টা করা হয়, তা হলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে আরেকটি ফ্যাক্টরি রিসেট ট্রিগার করবে। তারপর ফোন ব্যবহারকারীর পূর্ববর্তী গুগল অ্যাকাউন্টের তথ্য বা স্ক্রিন লক পাসওয়ার্ড চাইবে। এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি হতে পারে, যতক্ষণ না প্রকৃত মালিক সঠিক তথ্য প্রদান করেন।

এখানে বলে রাখা দরকার, ফ্যাক্টরি রিসেট হল এমন একটি প্রক্রিয়া যা ব্যবহার করে একটি ফোনকে নতুনের মতো ব্যবহার করা যায়। ফ্যাক্টরি রিসেট ব্যবহার করে ফোনের সমস্ত ডেটা মুছে ফেলা যায় এবং এতে মূল অ্যান্ড্রয়েড রিসেট হয়ে যায়।

প্রতিবেদক : অরিৎ চক্রবর্তী, আমুদরিয়া নিউজে ভিডিও এডিটিং ও কপিরাইটিং বিভাগে যুক্ত।

TAGGED:#Android16#Google#I/OGoogle
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

৮৫ টন বোমায় গর্ত খুঁড়ে বিল্ডিং ধসিয়ে মারা হল হিজবুল্লাহ নেতাকে

Amudarya Desk, Siliguri
1 Min Read

মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান জম্মু-কাশ্মীরে, মৃত অন্তত ১০

Amudarya Desk, Siliguri
1 Min Read

ভিসার মেয়াদ শেষ, ধৃত বাংলাদেশি

Amudarya Desk, Siliguri
0 Min Read

‘কুম্ভতেও ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে’, বেঙ্গালুরুর ঘটনায় সাফাই সিদ্দারামাইয়ার

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

আন্তর্জাতিকবিদেশ

ভাই অ্যান্ড্রুর রাজকীয় খেতাব কাড়লেন রাজা তৃতীয় চার্লস

1 Min Read
আন্তর্জাতিকবিদেশ

নয়াদিল্লির উপর আরও শুল্ক চাপানো হবে, হুমকি ডোনাল্ড ট্রাম্পের

1 Min Read
আন্তর্জাতিকদেশবিদেশ

বাড়ল ভারত-পাক আকাশসীমা বন্ধের মেয়াদ

1 Min Read
আন্তর্জাতিকবিদেশ

চিনে মিলল করোনার নয়া ভ্যারিয়েন্ট! কপালে চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?