আমুদরিয়া নিউজ : আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। সঞ্জু স্যামসন এর সঙ্গে ওপেন করতে নেমে অভিষেক শর্মা ১৮ বলে ৫০ করে ফেলেছেন। সঞ্জু করেছেন ১৭ বলে ৩৩। আরে যেটা জানলে চমকে যেতে হয়, সেটি হল, বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন টিম পাবে ৩ মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৭.৪৮ কোটি টাকা। রানার দল পাবেন ১.৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪.৬৫ কোটি টাকা। সেমিফাইনালে উঠেও ফাইনালে না ওঠা ব্যর্থ দল গুলি পাবে ৭ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার। প্রায় স দশমিক ২৪ কোটি টাকা। এখন দেখার বিশ্বকাপের শিরোপা কারা পেতে চলেছেন!