আমুদরিয়া নিউজ : মুম্বইয়ের অটো চালকদের একাংশ কেমন তীব্র গতিতে চালান সেই অভিজ্ঞতা অনেকেরই আছে। এবার সোমবার রাতে এমন এক অটো চালকের দুরন্ত গতির কারণে বলিউডের চিত্রতারকা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার গাড়ির কনভয়ের মার্সিডিজ উল্টে গেল রাস্তায়। গাড়ির চালক, কনভয়ের রক্ষীরা আহত হয়েছেন। অটোর চালক ও যাত্রীরা গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।