By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > দেশ > শীতে কষ্ট হবে লাঘব, পথ কুকুরদের জন্য অভিনব ব্যাবস্থা
দেশ

শীতে কষ্ট হবে লাঘব, পথ কুকুরদের জন্য অভিনব ব্যাবস্থা

Amudarya Desk, Siliguri
Last updated: December 8, 2024 10:51 am
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজঃ শীতে পথ কুকুরদের কষ্ট লাঘব করতে অভিনব ব্যাবস্থা আলিপুরদুয়ার শহরে। কয়েকদিন থেকে আলিপুরদুয়ার সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে শীতের পারদ নামতে শুরু করেছে। দিনের বেলা তুলনামূলক কম হলেও ভোর রাতে শীতে কাপুনি ধরার মত পরিস্থিতি। এই অবস্থায় পথ কুকুরদের কষ্ট বাড়ছে। শহর এলাকায় অনেক পথ কুকুর বাচ্চা প্রসব করেছে। এই শীতে ছোট ছোট কুকুরের বাচ্চাগুলিও কষ্ট পাচ্ছে। তাদের এই কষ্ট লাঘব করতে এগিয়ে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রান ফর লাইফ নামে ওই সংগঠনের ব্যাবস্থাপনা ও উদ্যোগে আলিপুরদুয়ার শহরের কয়েকটি ওয়ার্ডে পথ কুকুরদের জন্য থাকার ব্যাবস্থা করা হচ্ছে। প্লাস্টিকের বড় ড্রাম দিয়ে পথ কুকুরদের জন্য আস্তানা তৈরি করা হচ্ছে। তার ভেতরে কম্বল বিছানো থাকছে। ফলে ঠান্ডার হাত থেকে অনেকটাই রক্ষে পাবে পথ কুকুরেরা।

জানা গিয়েছে, প্রথম দিকে শহরের ৭ টি ওয়ার্ডে এই আস্তানা গুলি তৈরি করা হবে। আলিপুরদুয়ার শহরের ১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগর এলাকায় প্লাস্টিকের ওই আস্তানা তৈরি করা হয়েছে পথ কুকুরদের জন্য। সংগঠনের এই উদ্যোগে খুশি শহরের পশু প্রেমীরা। শীতে কষ্ট লাঘবের পাশাপাশি প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি এই আস্তানায় বর্ষার দিনেও ঝড় জল থেকে রেহাই পাবে পথ কুকুরেরা। সংগঠনের সভাপতি ময়ূখ তালুকদার জানান, শীত ও বর্ষায় পথ কুকুররা কষ্ট পায়। তাদের থাকার জন্য কোনো কিছু করা যায় কি না তা নিয়ে পরিকল্পনা চলছিল। আমরা দেখলাম প্লাস্টিকের ড্রাম দিয়ে তাদের আস্তানা করা হলে ভালো হবে। এর ভিতরে কম্বল লাগানো থাকবে। ফলে শীতে তাদের কষ্ট কম হবে। ড্রামটি পাথালি ভাবে রাখা হবে, তাই উপরে আচ্ছাদন থাকছে। বর্ষাকালে অসুবিধা কম হবে। এগুলি দেখাশোনার জন্য লোক থাকবে। আপাতত ১,৩,৭,১৭,২০ সহ সাতটি ওয়ার্ডে এই ব্যাবস্থা করা হচ্ছে। আগামী দিনে আরও করা যায় কিনা তার চেষ্টা করা হবে।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

এটিএম ডাকাতির আসামিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩

Kishore Saha
0 Min Read

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রয়াত

Amudarya Desk, Siliguri
0 Min Read

জেলে অন্ধকার কুঠুরিতে রাখা হচ্ছে ইমরান খানকে, অভিযোগ প্রাক্তন স্ত্রীর

Amudarya Desk, Siliguri
0 Min Read

জ্বর, কাশির রোগীর ভিড় বাড়ছে চিন, জাপানেও, সতর্কতা জারি

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

দেশরাজনীতি

এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন

1 Min Read
দেশবিদেশ

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

1 Min Read
দুর্ঘটনাদেশমৃত্যু

রেললাইন পেরোতে গিয়ে দুর্ঘটনা, হাওড়া-কালকা এক্সপ্রেসের ধাক্কায় মৃত অন্তত ৪

0 Min Read
খেলাধূলাদেশ

কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক ভারতের

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp Instagram
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?