ধর্মেন্দ্র, ১৮ বছর বয়সে বলিউডে জীবন শুরু করে ৯০ বছর পর্যন্ত বলিউডের মন জুড়ে রাজত্ব তাঁর। তাঁর জীবনের ১২টি অজানা তথ্য জেনে নিন-
১) বলিউডে অভিনয়ের চেষ্টা শুরুর সময়ে তাঁর ট্যাক্সি ভাড়া অবধি থাকত না।
২) তিনি দিলীপ কুমারের মতো হতে চেয়েছিলেন। গড়ে ফেললেন নিজস্ব হি ম্যান স্টাইল।
৩) পাঞ্জাবের লুধিয়ানায় চাষি পরিবারের জন্ম, ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর। বাবা কেওয়াল কিষণ সিং ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক, মা সত্যবন্ত কৌর ছিলেন গৃহবধূ।
৪) ১৯৬০ সালে পরিচালক অরজুন হিংগোরানি তাঁকে সুযোগ দেন প্রথম ছবিতে— Dil Bhi Tera Hum Bhi Tere। ছবিটি ফ্লপ হয়। কিন্তু, হিংগোরানি তাঁকে জানান, একদিন ধর্মেন্দ্র নামেই সিনেমা হিট হবে।
৫) ১৯৬৯ সালে ঋষিকেশ মুখার্জি Satyakam সিনেমায় এক আদর্শবাদী ইঞ্জিনিয়ারের চরিত্রে ফাটিয়ে দেন তিনি।
৬) এর পরে শোলে, যা শুধু ধর্মেন্দ্রর ক্যারিয়ারের নয়, ভারতীয় সিনেমার ইতিহাসেরই মোড় ঘুরিয়ে দেওয়া ছবি। ধর্মেন্দ্র ছিলেন বীরু চরিত্রে, দারুণ মজার সংলাপ বলেন ও সাহসী।
৭) ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম শুরু হয় শোলে’ থেকেই। আজীবনের সম্পর্ক।
৮) ১৯৮০ সালের ২ মে ধর্মেন্দ্র গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন হেমাকে।
৯) ২০০৪ সালে ধর্মেন্দ্র রাজস্থানের বিকানের কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হন তিনি।
১০) প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সঙ্গে তাঁর দুই আলাদা সংসার শেষ জীবন অবধি ঠিকঠাক ভারসাম্য রেখে চালিয়েছেন। তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি কথা বলার চেয়ে লিখে নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারি।”
১১) সানি দেওল থেকে ববি দেওল, তাঁর দুই ছেলেই নিজের স্টাইল তৈরি করেছেন। ধর্মেন্দ্র বলেছিলেন, ওরা ওদের মতো হোক।
১২) সত্তর দশকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত হিন্দি সিনেমার তারকাদের মধ্যে একজন ছিলেন তিনি।