By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > দেশ > দেশে ৯৯৪টি ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়েছে, সংসদে বললেন মন্ত্রী
দেশ

দেশে ৯৯৪টি ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়েছে, সংসদে বললেন মন্ত্রী

Amudarya Desk, Siliguri
Last updated: December 11, 2024 2:42 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এমনিতেই প্রবল চাপানউতর চলছে আমাদের দেশের শাসক ও বিরোধী দলগুলির মধ্যে। আপাতত পার্লামেন্টে ওই বিল পেশ হচ্ছে না। কিন্তু, আমাদের সংসদের শীতকালীন অধিবেশনে প্রশ্ন জমা পড়েছিল ওয়াকফ নিয়ে। প্রশ্ন ছিল সারা দেশে ওয়াকফ সম্পত্তি কতগুলো জবরদখল হয়েছে!

সংসদে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের পক্ষে পেশ করা জবাবে বলা হয়েছে, সারা দেশে ৯৯৪টি ওয়াকফ সম্পত্তি জবরদখল করা হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে যে এই সম্পত্তিগুলি, ধর্মীয়, শিক্ষামূলক এবং দাতব্য উদ্দেশ্যে ব্যবহারের কথা থাকলেও কিছু ব্যক্তি এবং সংস্থা বেআইনিভাবে দখল করেছে৷ কোথাও কোথাও ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

সরকারের পেশ করা জবাব অনুসারে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে সবচেয়ে বেশি জবরদখল হয়েছে ওয়াকফ সম্পত্তি। তার পরে রাজস্থান এবং কর্ণাটক। ১৯৯৫ সালের ওয়াকফ অ্যাক্ট, অনুসারে, এই সম্পত্তিগুলি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং কল্যাণমূলক প্রকল্পের জন্য ব্যবহার হওয়ার কথা। মুসলিম সম্প্রদায়ের উপকার করার জন্য কাজে লাগানোরও কথা। কিন্তু জবরদখল হওয়ায় সেই কাজ হচ্ছে না।

তবে ওয়াকফ বোর্ডগুলি দখল হওয়া সম্পত্তি রক্ষা এবং উদ্ধার করতে বছরের পর বছর ধরে চেষ্টা চালাচ্ছে। এই নিয়ে আদালতে মামলাও চলছে অনেক। কেন্দ্র জানিয়েছে, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলকে (সিডব্লিউসি) রাজ্য ওয়াকফ বোর্ডগুলির সাথে মিলে সম্পত্তি রক্ষার জন্য বলা হয়েছে।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক ওয়াকফ সম্পত্তি বিবাদের দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করেছে। সরকার ওয়াকফ বোর্ডের ক্ষমতা জোরদার করতে এবং এই সম্পদগুলির জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করার পরিকল্পনা করেছে। এই জবরদখলের নথি সামনে আসায় ওয়াকফ আইন সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে সংসদে আলোচনার প্রসঙ্গই সামনে আনা হল বলে মনে করা হচ্ছে।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

রঞ্জি ট্রফির সেমিতে কেরালা

Amudarya Desk, Siliguri
0 Min Read

২০০২-এর ভোটার তালিকায় নামের বানান ভুল, এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা দিনহাটার খায়রুলের

Amudarya Desk, Siliguri
1 Min Read

‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও কাণ্ডের ৩ জঙ্গিই নিহত, লোকসভায় জানিয়ে দিলেন অমিত শা

Amudarya Desk, Siliguri
1 Min Read

আমেরিকার সেনায় নিষিদ্ধ রূপান্তরকামীরা

Kishore Saha
0 Min Read

You Might Also Like

দেশ

বৃদ্ধাকে পিঠে নিয়ে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিলেন আশাকর্মী, ফোন মুখ্যমন্ত্রীর

1 Min Read
দেশরাজনীতি

দিল্লিতে বিধানসভা ভোট ৫ ফেব্রুয়ারি

1 Min Read
খেলাখেলাধূলাদেশ

হাতবদল হতে চলেছে আরসিবির মালিকানা? জোর চর্চা

1 Min Read
দেশবিদেশ

পুনরায় শুরু ভারত ও নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য আলোচনা

0 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?