আমুদরিয়া নিউজ : রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয় এস এস সির গ্রুপ -বি পরীক্ষা। সেখানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও নকল করার অপরাধে তার হলো নদীয়ার শান্তিপুরের ৬ পরীক্ষার্থী। নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনরকম গেজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই নির্দেশনামা উপেক্ষা করে পরীক্ষার্থীরা গোপনে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন এবং নকল করার চেষ্টা করেন। পরীক্ষার নজরে বিষয়টি আসতেই তারা সঙ্গে সঙ্গেই শান্তিপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ পরীক্ষা কেন্দ্রে তল্লাশি চালিয়ে মোট ৬ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করেন। ধৃতদের সোমবার নদীয়ার রানাঘাট আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।