আমুদরিয়া নিউজ: নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের পরেও বাংলায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত থাকবে। রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে ২৩ ও ২৯ এপ্রিল। ফল প্রকাশ হবে ৪ মে। ভোটের পরে প্রতিশোধমূলক ঘটনা ঘটার অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কমিশন সূত্রে আরও জানা যায়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন ট্রাইবুনালের জন্য পর্যাপ্ত কর্মী নিয়োগের জন্য । ট্রাইবুনালটি ১৯ জন প্রাক্তন বিচারপতির ভিত্তিতে কলকাতা থেকে পরিচালিত হবে, তাই প্রয়োজন পর্যাপ্ত কর্মী এবং পরিকাঠামো ।