আমুদরিয়া নিউজ: রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অন্তত ৪ জনের। বুধবার সকালে উত্তরপ্রদেশের মির্জ়াপুরের ঘটনা। জানা গিয়েছে, এদিন সকালে চুনার স্টেশনে গোমহ-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমে কয়েকজন যাত্রী রেললাইন পেরোনোর চেষ্টা করেন। সে সময় ওই লাইনে দ্রুতগতিতে ছুটে আসছিল কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস। ট্রেনটি তাঁদের ধাক্কা মেরে চলে যায়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।