আমুদরিয়া নিউজ : ঝগড়ার সময়ে আমেরিকার জর্জিয়ায় এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিজয় কুমার তাঁর স্ত্রী মিমু ডোগরা (৪৩) সহ ৫ জনকে গুলি করে মেরেছে। বিজয়ের বয়স ৫১ বছর।প্রথম গুলির শব্দ শুনে বিজয়ের ৯ বছরের ছেলে তার দুই বন্ধুকে নিয়ে আলমারিতে লুকিয়ে পড়ে। সেখান তেকেই তারা পর পর ৫ জনকে খুনের দৃশ্য দেখে। এর পরে বিজয় ঘর থেকে বেরোলে তার ছেলে পুলিশকে চুপিসাড়ে ফোন করে। পুলিশ গিয়ে কুকুর নিয়ে তল্লাশি চালিয়ে লাগোয়া একটি জঙ্গল থেকে বিজয়কে ধরে।