আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের মথুরায় এক বাড়ি থেকে উদ্ধার হয় স্বামী-স্ত্রী সহ তিন সন্তানের দেহ। মৃতরা হল ৩৫ বছর বয়সী কৃষক মনীশ, তার স্ত্রী সীমা এবং তাদের পাঁচ বছর ,চার বছর আর দু বছরের ছেলেমেয়ে। পুলিশ গিয়ে তদন্ত করেছে। জানা যায়, তাদের রান্নাঘরের দেওয়ালে লেখা রয়েছে, ‘আমরা আত্মহত্যা করছি।পাশে একটি দুধের গ্লাস পাওয়া যায়। পুলিশ সেই দুধের গ্লাসটিকে ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়।